আমাদের লক্ষ্য ও মিশন
শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিকতা, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, বৈষম্যহীন, মানবিক ও টেকসই লালমনিরহাট গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আমাদের চারটি মূল মিশন
আমরা বিশ্বাস করি, একটি জেলার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক অগ্রগতিতে সীমাবদ্ধ নয়। মানুষের শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, নিরাপত্তা, কর্মসংস্থান ও সুস্থ পরিবেশ নিশ্চিত করেই একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই আলোকিত লালমনিরহাট মানুষের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনের একটি সমন্বিত উদ্যোগ হিসেবে কাজ করবে।

শিক্ষার উন্নয়ন ও মেধা অন্বেষণ
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশ, শিক্ষা সহায়তা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারের মাধ্যমে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলা।

সামাজিক সচেতনতা ও অপরাধমুক্ত সমাজ
মাদক, জুয়া, অনলাইন বেটিং, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগকে শক্তিশালী করে একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা।

বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, তরুণদের স্বেচ্ছাসেবী নেতৃত্বে সম্পৃক্ত করা এবং লালমনিরহাটের লোকজ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সংরক্ষণের মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তোলা।

পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন
জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নদী ও পরিবেশ সংরক্ষণ এবং মানুষের অংশগ্রহণে পরিচ্ছন্ন ও বাসযোগ্য লালমনিরহাট গড়ে তোলা।