আমাদের সাংগঠনিক কাঠামো
আলোকিত লালমনিরহাট একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক সামাজিক আন্দোলন। জেলার প্রশাসনিক কাঠামোর পাশাপাশি তৃণমূল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনার জন্য একটি বহুস্তরীয় সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে।
সবার অংশগ্রহণে একটি সংগঠন
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, কৃষক, ব্যবসায়ী, নারী প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী এবং যুব ও শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
জেলা স্টিয়ারিং কমিটি
৪৯ সদস্য বিশিষ্ট
জেলা স্টিয়ারিং কমিটির দায়িত্ব ও কার্যাবলী:
-
নীতি নির্ধারণ ও অপরাধ বিশ্লেষণ: জেলাব্যাপী মাদক ও অনলাইন বেটিংয়ের হটস্পটগুলো চিহ্নিত করে এলাকাভিত্তিক “জিরো টলারেন্স” পরিকল্পনা প্রণয়ন করা। যৌতুক ও বহুবিবাহের প্রবণতা কমাতে জেলা পর্যায়ে আইনি সহায়তা সেল গঠন করা।
-
সমন্বয় ও তদারকি: উপজেলা ও পৌর কমিটিগুলোর মাসিক কাজের ‘পারফরম্যান্স অডিট’ করা। অপরাধ দমনে কোনো কমিটি নিষ্ক্রিয় থাকলে দ্রুত পুনর্গঠনের ব্যবস্থা নেওয়া।
-
রিসোর্স মোবিলাইজেশন: মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি অর্থায়নে আধুনিক ‘রিহ্যাব সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া। সামাজিক ক্যাম্পেইনগুলোতে বড় কর্পোরেট হাউসের স্পন্সরশিপের ব্যবস্থা করা।
-
স্মার্ট মনিটরিং: জেলার জন্য একটি ডিজিটাল ‘ক্রাইম ট্র্যাকিং ড্যাশবোর্ড’ পরিচালনা করা, যেখানে তৃণমূল থেকে আসা অভিযোগ ও তার সমাধানের আপডেট থাকবে।
-
আন্তর্জাতিক ও জাতীয় যোগাযোগ: লালমনিরহাটের কৃতি সন্তানদের (প্রবাসী ও উচ্চপদস্থ কর্মকর্তা) সাথে মাসিক অনলাইন মিটিংয়ের মাধ্যমে বড় বিনিয়োগ ও মেন্টরশিপ নিশ্চিত করা।
| ক্রম | পদবি | দায়িত্বপ্রাপ্ত সদস্য/প্রতিষ্ঠান |
|---|---|---|
| ০১ | প্রধান পৃষ্ঠপোষক | জনাব আসাদুল হাবিব দুলু , মাননীয় মন্ত্রী , দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় ও মাননীয় সংসদ সদস্য , ১৮ লালমনিরহাট-৩ |
| ০২ | পৃষ্ঠপোষক | জনাব মোঃ হাসান রাজীব প্রধান, মাননীয় সংসদ সদস্য, ১৬ লালমনিরহাট-১ |
| ০৩ | পৃষ্ঠপোষক | জনাব মোঃ রোকন উদ্দীন বাবুল, মাননীয় সংসদ সদস্য, ১৭ লালমনিরহাট-২ |
| ০৪ | সভাপতি | জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট |
| ০৫ | সদস্য সচিব | পুলিশ সুপার, লালমনিরহাট |
| ০৬ | সহযোগী সদস্য | চেয়ারম্যান/প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট |
| ০৭ | সহযোগী সদস্য | সিভিল সার্জন, লালমনিরহাট |
| ০৮ | সহযোগী সদস্য | অধিনায়ক, বিজিবি, লালমনিরহাট |
| ০৯ | সহযোগী সদস্য | বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট |
| ১০ | সহযোগী সদস্য | পৌর মেয়র/প্রশাসক (লালমনিরহাট পৌরসভা) |
| ১১ | সহযোগী সদস্য | পৌর মেয়র/প্রশাসক (পাটগ্রাম পৌরসভা) |
| ১২ | সহযোগী সদস্য | উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট |
| ১৩ | সহযোগী সদস্য | উপজেলা নির্বাহী অফিসার (লালমনিরহাট সদর উপজেলা) |
| ১৪ | সহযোগী সদস্য | উপজেলা নির্বাহী অফিসার (আদিতমারী) |
| ১৫ | সহযোগী সদস্য | উপজেলা নির্বাহী অফিসার (কালীগঞ্জ) |
| ১৬ | সহযোগী সদস্য | উপজেলা নির্বাহী অফিসার (হাতীবান্ধা) |
| ১৭ | সহযোগী সদস্য | উপজেলা নির্বাহী অফিসার (পাটগ্রাম) |
| ১৮ | সহযোগী সদস্য | সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট |
| ১৯ | সহযোগী সদস্য | জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লালমনিরহাট |
| ২০ | সহযোগী সদস্য | জেলা শিক্ষা অফিসার, লালমনিরহাট |
| ২১ | সহযোগী সদস্য | জেলা কমান্ড্যান্ট, আনসার, লালমনিরহাট |
| ২২ | সহযোগী সদস্য | ইন্সপেক্টর, ডিবি |
| ২৩ | সহযোগী সদস্য | উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, লালমনিরহাট |
| ২৪ | সহযোগী সদস্য | সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লালমনিরহাট |
| ২৫ | সহযোগী সদস্য | উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, লালমনিরহাট |
| ২৬ | সহযোগী সদস্য | উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, লালমনিরহাট |
| ২৭ | সহযোগী সদস্য | জেলা আইসিটি অফিসার (প্রোগ্রামার) |
| ২৮ | সহযোগী সদস্য | সহকারী পরিচালক, জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো |
| ২৯ | সহযোগী সদস্য | পাবলিক প্রসিকিউটর (পিপি) |
| ৩০ | সহযোগী সদস্য | শিক্ষক সমিতির প্রতিনিধি (প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ) – (০৩ জন) প্রাথমিক: মোছাঃ নুছরাত জাহান মাধ্যমিক: তাপস বণিক কলেজ: এবিএম ফারুক সিদ্দিকী |
| ৩১ | সহযোগী সদস্য | ক্রীড়া প্রতিনিধি – ০১ জন আমিনুর হায়াৎ বকুল |
| ৩২ | সহযোগী সদস্য | গণমাধ্যম প্রতিনিধি – ০২ জন ১. আব্দুর রব সুজন ২. এস এম আবু হাসানাত রানা |
| ৩৩ | সহযোগী সদস্য | সাংস্কৃতিক কর্মী – ০১ জন সুপ্রেনাথ দত্ত |
| ৩৪ | সহযোগী সদস্য | আইনজীবী প্রতিনিধি – ০১ জন এ্যাড. ফজলুক হক সরকার |
| ৩৫ | সহযোগী সদস্য | ব্যবসায়ী প্রতিনিধি – ০২ জন ১. মোঃ সেলিম সবুজ ২. মোঃ আব্দুল বাশার সুমন |
| ৩৬ | সহযোগী সদস্য | যুব প্রতিনিধি – ০১ জন আনিছুর রহমান আনিছ |
| ৩৭ | সহযোগী সদস্য | ছাত্র প্রতিনিধি – ০১ জন সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল |
| ৩৮ | সহযোগী সদস্য | গণ্যমান্য ব্যক্তি – ০৮ জন ১. লায়লা হাবিব ২. অ্যাড. রফিকুল ইসলাম ৩. মোঃ জাহিদ হোসেন মজনু ৪. মোঃ ইকবাল হোসেন ৫. মোঃ আফজাল হোসেন ৬. মোঃ আব্দুস সালাম ৭. মোঃ সাহেদুল হক পাটোয়ারী সাজু ৮. মোঃ মজমুল হোসেন প্রামাণিক |
উপজেলা অ্যাকশন কমিটি
প্রতিটি উপজেলায় ৩১ সদস্য
উপজেলা অ্যাকশন কমিটির দায়িত্ব ও কার্যাবলী:
-
কাজী ও ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়: উপজেলার সকল কাজী (রেজিস্ট্রার) এবং ধর্মীয় নেতাদের নিয়ে ত্রৈমাসিক সভা করা, যাতে বাল্যবিবাহ, যৌতুক ও নিয়মবহির্ভূত বহুবিবাহ রোধে কড়া সতর্কতা নিশ্চিত হয়। প্রয়োজনে কাজীদের রেজিস্ট্রি খাতা নিয়মিত তদারকি।
-
কাজী ও ভেরিফিকেশন সেল: বিবাহ রেজিস্ট্রেশনের সময় বাধ্যতামূলকভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করা।
-
শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং: উপজেলার স্কুল-কলেজে ‘অ্যান্টি-ড্রাগ ও অ্যান্টি-ডেটিং স্কোয়াড’ গঠন করা এবং শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লিটারেসি বৃদ্ধি করা যাতে তারা অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি থেকে দূরে থাকে।
-
তথ্য যাচাই ও কুইক রেসপন্স: ইউনিয়ন পর্যায় থেকে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ‘কুইক রেসপন্স টিম’ পাঠিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধ করা।
-
সাংস্কৃতিক জাগরণ ও মেধা অন্বেষণ: যুব সমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফেরাতে উপজেলা পর্যায়ে বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক ও মেধা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা।
-
আইটি হাব তদারকি: উপজেলা পর্যায়ে ফ্রিল্যান্সিং ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা ও বেকারদের কর্মসংস্থান ট্র্যাকিং করা।
-
ছাত্র মেন্টরশিপ: প্রতিটি ক্লাসে ৫ জন করে ছাত্র প্রতিনিধি নিয়ে ‘পিয়ার সাপোর্ট গ্রুপ’ তৈরি করা যারা সহপাঠীদের আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করবে।
-
অভিভাবক সমাবেশ: শিক্ষক-অভিভাবক সভায় সাইবার অপরাধ ও মাদকের লক্ষণ বিষয়ক বিশেষ সেশন পরিচালনা।
-
বিতর্ক ও প্রদর্শনী: ‘সামাজিক ব্যাধি ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক রচনা, বিতর্ক ও পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজন।
-
পেশাদার কাউন্সিলিং: বিশেষজ্ঞ মনস্তাত্ত্বিক কাউন্সিলর দ্বারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আসক্তি বিষয়ক পরামর্শ প্রদান।
-
আইনগত ব্যবস্থা: নিয়মিত মাদক কেনাবেচার চিহ্নিত স্থান এবং অনলাইন বেটিংয়ের আড্ডাখানাগুলোতে নিয়মিত ‘মোবাইল কোর্ট’ ও পুলিশী অভিযান পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ওসির মধ্যে সমন্বয় করা।
-
ডোপ টেস্ট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের পূর্বে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের ব্যবস্থা রাখা।
| ক্রম | নাম / পদবি | কমিটিতে অবস্থান | দায়িত্ব |
|---|---|---|---|
| ০১ | উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) | আহবায়ক | কমিটির সার্বিক নেতৃত্ব ও প্রশাসনিক তদারকি। |
| ০২ | ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, পুলিশ) | সদস্য সচিব | আইনগত ব্যবস্থা গ্রহণ ও অপরাধ দমনে সমন্বয়। |
| ০৩ | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা | সহযোগী সদস্য | মাদকাসক্তদের চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণ। |
| ০৪ | উপজেলা শিক্ষা অফিসার | সহযোগী সদস্য | প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। |
| ০৫ | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | সহযোগী সদস্য (০১ জন) | নারী অধিকার ও বাল্যবিবাহ রোধে বিশেষ তদারকি। |
| ০৬ | উপজেলা সমাজসেবা কর্মকর্তা | সহযোগী সদস্য (০১ জন) | সামাজিক নিরাপত্তা ও দুস্থদের সহায়তা নিশ্চিতকরণ। |
| ০৭ | ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন | সহযোগী সদস্য (০১ জন) | তৃণমূল পর্যায়ে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রসার। |
| ০৮ | শিক্ষক সমিতির প্রতিনিধি (প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ) | সহযোগী সদস্য (০৩ জন) | শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ বিরোধী স্কোয়াড তদারকি। |
| ০৯ | ব্যবসায়ী প্রতিনিধি | সহযোগী সদস্য (০২ জন) | ব্যবসায়িক এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সহায়তা। |
| ১০ | কাজী প্রতিনিধি | সহযোগী সদস্য (০১ জন) | বাল্যবিবাহ ও বহুবিবাহ নিরোধে ভূমিকা পালন। |
| ১১ | প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন | সহযোগী সদস্য (০১ জন) | নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা। |
| ১২ | সাংস্কৃতিক কর্মী | সহযোগী সদস্য (০২ জন) | সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও জনজাগরণ তৈরি। |
| ১৩ | খেলোয়াড় / ক্রীড়া সংগঠক | সহযোগী সদস্য (০১ জন) | তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণ ও সুস্থ বিনোদন। |
| ১৪ | ইমাম | সহযোগী সদস্য (০১ জন) | ধর্মীয় জ্ঞান প্রসারের মাধ্যমে সামাজিক অপরাধ হ্রাস। |
| ১৫ | গণমাধ্যম প্রতিনিধি | সহযোগী সদস্য (০২ জন) | প্রচারণা, তথ্য সংগ্রহ ও জনমত গঠন। |
| ১৬ | ছাত্র প্রতিনিধি | সহযোগী সদস্য (০১ জন) | ছাত্র সমাজের মধ্যে অপরাধ বিরোধী সচেতনতা তৈরি। |
| ১৭ | সমাজকর্মী (০১ জন নারীসহ) | সহযোগী সদস্য (০৩ জন) | সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ তদারকি। |
| ১৮ | নারী উদ্যোক্তা | সহযোগী সদস্য (০১ জন) | সমাজে নারীর ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন। |
| ১৯ | যুব প্রতিনিধি | সহযোগী সদস্য (০১ জন) | যুবসমাজে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। |
| ২০ | পুরোহিত | সহযোগী সদস্য (০১ জন) | ধর্মীয় জ্ঞান প্রসারের মাধ্যমে সামাজিক অপরাধ হ্রাস। |
| ২১ | গণ্যমান্য ব্যক্তি (০১ জন নারীসহ) | সহযোগী সদস্য (০৪ জন) | সামাজিক স্থিতিশীলতা ও বিরোধ নিরসনে পরামর্শ দান। |
পৌর অ্যাকশন কমিটি
৩১ সদস্য বিশিষ্ট
পৌর অ্যাকশন কমিটির কার্যাবলী:
-
মাদক আড্ডা নিয়ন্ত্রণ: পৌরসভার পার্ক, অন্ধকার গলি বা পরিত্যক্ত ভবনগুলোতে কিশোর গ্যাং ও মাদকসেবীদের আড্ডা বন্ধে পুলিশি টহল ও সিসিটিভি নজরদারি নিশ্চিত করা।
-
কিশোর গ্যাং কালচার প্রতিরোধ: স্কুল-কলেজ ফাঁকি দিয়ে মোড়ে মোড়ে আড্ডা দেওয়া বা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা কিশোরদের তালিকা করা এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলে কাউন্সেলিং করা।
-
সাইবার ক্যাফে ও অনলাইন বেটিং তদারকি: পৌর এলাকার সাইবার ক্যাফে বা মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়া সিন্ডিকেটগুলো চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা।
-
নাগরিক নিরাপত্তা সেল ও হটলাইন: পৌরসভার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে যৌতুক বা বহুবিবাহ জনিত পারিবারিক সহিংসতার শিকার নারীদের জন্য একটি হটলাইন বা সহায়তা কেন্দ্র পরিচালনা করা।
-
উজ্জ্বল পৌরসভা ও পরিচ্ছন্নতা: পর্যাপ্ত স্ট্রিট লাইটিং নিশ্চিত করা এবং মাদকসেবীদের আড্ডাস্থলগুলো পরিষ্কার করে সেখানে নাগরিকদের বসার ব্যবস্থা করা।
-
বস্তি ও ভাসমান এলাকা মনিটরিং: পৌরসভার সীমান্তবর্তী ও বস্তি এলাকায় বিশেষ নজরদারি চালানো যাতে অপরাধীরা সেখানে আশ্রয় নিতে না পারে।
-
শহুরে অপরাধ স্পট ম্যাপিং: ওয়ার্ডের মাদক কেনাবেচার পয়েন্ট, নির্জন গলি বা পকেটমার/ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পৌর তদারকি কমিটিকে রিপোর্ট করা।
-
অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি রোধ: পাড়ার তরুণরা দলবদ্ধ হয়ে অনলাইন গেমের আড়ালে বেটিং বা জুয়ায় লিপ্ত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা এবং তাদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করা।
-
পারিবারিক সহিংসতা ও নারী সুরক্ষা: যৌতুক বা বহুবিবাহের কারণে কোনো নারী নির্যাতিত হচ্ছে কি না তা গোপনে খবর নেওয়া এবং নিপীড়িত নারীদের আইনি সহায়তা পেতে সহায়তা করা।
-
স্মার্ট সিটি ভলান্টিয়ার্স: ওয়ার্ডের সচেতন তরুণদের নিয়ে একটি ‘রেসপন্স টিম’ রাখা যারা অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা সামাজিক বিশৃঙ্খলায় দ্রুত সাড়া দেবে।
-
নৈশ আলোকায়ন ও সিসিটিভি তদারকি: ওয়ার্ডের অন্ধকার স্থানগুলোতে বাতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সচল আছে কি না তা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দেখা।
-
ছাত্র মেন্টরশিপ: প্রতিটি ক্লাসে ৫ জন করে ছাত্র প্রতিনিধি নিয়ে ‘পিয়ার সাপোর্ট গ্রুপ’ তৈরি করা যারা সহপাঠীদের আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করবে।
-
অভিভাবক সমাবেশ: ত্রৈমাসিক শিক্ষক-অভিভাবক সভায় সাইবার অপরাধ ও মাদকের লক্ষণ বিষয়ক বিশেষ সেশন পরিচালনা।
-
বিতর্ক ও প্রদর্শনী: ‘সামাজিক ব্যাধি ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক রচনা, বিতর্ক ও পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজন।
-
পেশাদার কাউন্সিলিং: বিশেষজ্ঞ মনস্তাত্ত্বিক কাউন্সিলর দ্বারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আসক্তি বিষয়ক পরামর্শ প্রদান।
| ক্রম | নাম / পদবি | কমিটিতে অবস্থান | দায়িত্ব |
|---|---|---|---|
| ০১ | উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) | আহবায়ক | কমিটির সার্বিক নেতৃত্ব ও প্রশাসনিক তদারকি। |
| ০২ | ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, পুলিশ) | সদস্য সচিব | আইনগত ব্যবস্থা গ্রহণ ও অপরাধ দমনে সমন্বয়। |
| ০৩ | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা | সহযোগী সদস্য | মাদকাসক্তদের চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণ। |
| ০৪ | উপজেলা শিক্ষা অফিসার | সহযোগী সদস্য | প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। |
| ০৫ | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | সহযোগী সদস্য (০১ জন) | নারী অধিকার ও বাল্যবিবাহ রোধে বিশেষ তদারকি। |
| ০৬ | উপজেলা সমাজসেবা কর্মকর্তা | সহযোগী সদস্য (০১ জন) | সামাজিক নিরাপত্তা ও দুস্থদের সহায়তা নিশ্চিতকরণ। |
| ০৭ | ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন | সহযোগী সদস্য (০১ জন) | তৃণমূল পর্যায়ে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রসার। |
| ০৮ | শিক্ষক সমিতির প্রতিনিধি (প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ) | সহযোগী সদস্য (০৩ জন) | শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ বিরোধী স্কোয়াড তদারকি। |
| ০৯ | ব্যবসায়ী প্রতিনিধি | সহযোগী সদস্য (০২ জন) | ব্যবসায়িক এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সহায়তা। |
| ১০ | কাজী প্রতিনিধি | সহযোগী সদস্য (০১ জন) | বাল্যবিবাহ ও বহুবিবাহ নিরোধে ভূমিকা পালন। |
| ১১ | প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন | সহযোগী সদস্য (০১ জন) | নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা। |
| ১২ | সাংস্কৃতিক কর্মী | সহযোগী সদস্য (০২ জন) | সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও জনজাগরণ তৈরি। |
| ১৩ | খেলোয়াড় / ক্রীড়া সংগঠক | সহযোগী সদস্য (০১ জন) | তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণ ও সুস্থ বিনোদন। |
| ১৪ | ইমাম | সহযোগী সদস্য (০১ জন) | ধর্মীয় জ্ঞান প্রসারের মাধ্যমে সামাজিক অপরাধ হ্রাস। |
| ১৫ | গণমাধ্যম প্রতিনিধি | সহযোগী সদস্য (০২ জন) | প্রচারণা, তথ্য সংগ্রহ ও জনমত গঠন। |
| ১৬ | ছাত্র প্রতিনিধি | সহযোগী সদস্য (০১ জন) | ছাত্র সমাজের মধ্যে অপরাধ বিরোধী সচেতনতা তৈরি। |
| ১৭ | সমাজকর্মী (০১ জন নারীসহ) | সহযোগী সদস্য (০৩ জন) | সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ তদারকি। |
| ১৮ | নারী উদ্যোক্তা | সহযোগী সদস্য (০১ জন) | সমাজে নারীর ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন। |
| ১৯ | যুব প্রতিনিধি | সহযোগী সদস্য (০১ জন) | যুবসমাজে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। |
| ২০ | পুরোহিত | সহযোগী সদস্য (০১ জন) | ধর্মীয় জ্ঞান প্রসারের মাধ্যমে সামাজিক অপরাধ হ্রাস। |
| ২১ | গণ্যমান্য ব্যক্তি (০১ জন নারীসহ) | সহযোগী সদস্য (০৪ জন) | সামাজিক স্থিতিশীলতা ও বিরোধ নিরসনে পরামর্শ দান। |
ওয়ার্ড প্রতিরোধ কমিটি
প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য
পৌর ওয়ার্ড কমিটির কার্যাবলী:
পৌর ওয়ার্ড কমিটি সরাসরি মাঠ পর্যায়ে আন্দোলনের প্রাণশক্তি হিসেবে কাজ করবে। এর প্রধান কার্যাবলী নিচে আলোচনা করা হলো:
-
গোপন ডাটাবেজ ও নজরদারি: নিজ নিজ ওয়ার্ডের মাদক কেনাবেচার পয়েন্ট, মাদকসেবী এবং নিয়মিত জুয়াড়িদের একটি নির্ভুল তালিকা তৈরি করে অতি গোপনীয়ভাবে পৌর ও জেলা কমিটিকে সরবরাহ করা। সাইবার ক্যাফে বা স্মার্টফোন ব্যবহার করে যারা অনলাইন জুয়ায় লিপ্ত, তাদের চিহ্নিত করে মোটিভেশনাল কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা।
-
সামাজিক ও আইনি প্রতিরোধ: এলাকায় কোনো বাল্যবিবাহ বা অবৈধ বহুবিবাহের আয়োজন চললে তাৎক্ষণিক বাধা প্রদান এবং প্রশাসনকে খবর দেওয়া। যৌতুক দাবি করা পরিবারের বিরুদ্ধে সামাজিক বয়কট বা কঠোর অবস্থান গ্রহণে পাড়া-মহল্লায় ঐক্য গড়ে তোলা।
-
শিক্ষা ও নৈতিক প্রচার: ওয়ার্ডের ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির) এবং শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক মূল্যবোধ, মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে নিয়মিত আলোচনার আয়োজন করা। শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি দূর করতে নিয়মিত বিতর্ক, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা।
-
মানবিক ও উদ্ধার কার্যক্রম: ওয়ার্ডের বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য আইটি হাব ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণে উদ্বুদ্ধ করা। জরুরি রক্তদান, অক্সিজেন সেবা বা মানবিক বিপর্যয়ে দ্রুত সাড়াদানকারী ভলান্টিয়ার টিম পরিচালনা করা।
-
নাগরিক কল্যাণ ও পরিবেশ তদারকি: ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্ট্রিট লাইটিং ব্যবস্থার ত্রুটিসমূহ চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা। ‘গ্রিন ওয়ার্ড’ গড়তে রাস্তার পাশে এবং বাড়ির ছাদে পরিকল্পিত বৃক্ষরোপণে নাগরিকদের উৎসাহিত করা।
| ক্রম | নাম / পদবি | কমিটিতে অবস্থান | দায়িত্ব |
|---|---|---|---|
| ০১ | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/ মতামতের ভিত্তিতে | সমন্বয়ক | ওয়ার্ড পর্যায়ের কার্যক্রমের প্রধান তদারকি ও নেতৃত্ব। |
| ০২ | শিক্ষক (প্রাইমারি, মাধ্যমিক ও কলেজ- ০৩ জন) | সহযোগী সদস্য | শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ বিরোধী স্কোয়াড তদারকি। |
| ০৩ | মসজিদের খতিব (০২ জন) | সহযোগী সদস্য | ধর্মীয় জ্ঞান প্রসারের মাধ্যমে সামাজিক অপরাধ হ্রাস। |
| ০৪ | পুরোহিত (০১ জন) | সহযোগী সদস্য | হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে নৈতিক প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি। |
| ০৫ | ক্রীড়া সংগঠক/খেলোয়াড় (০১ জন) | সহযোগী সদস্য | তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করা। |
| ০৬ | সাংস্কৃতিক ব্যক্তিত্ব (০১ জন) | সহযোগী সদস্য | সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও জনজাগরণ তৈরি। |
| ০৭ | স্বেচ্ছাসেবী সংগঠন/ক্লাব (০১ জন) | সহযোগী সদস্য | অপরাধ প্রবণ এলাকাগুলোতে সরাসরি নজরদারি ও তথ্য সংগ্রহ। |
| ০৮ | মহিলা সদস্য (০২ জন) | সহযোগী সদস্য | নারী সুরক্ষা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে বিশেষ ভূমিকা। |
| ০৯ | গণ্যমান্য ব্যক্তি (১৬ জন) | সহযোগী সদস্য | সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও নৈতিক প্রতিরোধ গঠন। |
| ১০ | যুব প্রতিনিধি (০১ জন) | সহযোগী সদস্য | পাড়া/মহল্লা ভিত্তিক স্বেচ্ছাসেবা ও জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা। |
| ১১ | ছাত্র প্রতিনিধি (০২ জন) | সহযোগী সদস্য | সাইবার অপরাধ ও মাদকের বিরুদ্ধে ছাত্রজাগরণ তৈরি। |
সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি পরিষদ
সদস্য সংখ্যা: ৩১ জন
ইউনিয়ন সামাজিক অপরাধ তদারকি পরিষদের কার্যাবলী:
-
সামাজিক অপরাধ তদারকি: ইউনিয়নের আওতাধীন সকল ওয়ার্ডের সামাজিক অপরাধের (মাদক, জুয়া) চিত্র নিয়মিত তদারকি করা এবং উপজেলা কমিটিকে মাসিক রিপোর্ট প্রদান করা।
-
বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন তদারকি: ইউনিয়নের সকল নিকাহ রেজিস্ট্রার বা কাজীদের সাথে নিবিড় যোগাযোগ রাখা যাতে কোনো প্রকার বাল্যবিবাহ বা যৌতুকের কারণে নিপীড়নমূলক বহুবিবাহ না ঘটে।
-
বিবাদ নিরসন ও শালিশি ব্যবস্থা: স্থানীয় ছোটখাটো বিবাদ বা পারিবারিক কলহ নিরসনে গঠনমূলক মধ্যস্থতা করা এবং অপরাধীদের সামাজিকভাবে সংশোধনের সুযোগ তৈরি করা।
-
আধুনিক কৃষি ও ভিলেজ স্কোয়াড: ইউনিয়নের কৃষকদের জন্য স্মার্ট কৃষি তথ্য কেন্দ্র এবং তরুণদের নিয়ে একটি গ্রাম প্রতিরক্ষা বা ‘ভিলেজ স্কোয়াড’ গঠন করা যারা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পাহারা দেবে। পাশাপাশি কৃষি বিষয়ক যেকোন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে।
-
ছাত্র মেন্টরশিপ: প্রতিটি ক্লাসে ৫ জন করে ছাত্র প্রতিনিধি নিয়ে ‘পিয়ার সাপোর্ট গ্রুপ’ তৈরি করা যারা সহপাঠীদের আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করবে।
-
অভিভাবক সমাবেশ: শিক্ষক-অভিভাবক সভায় সাইবার অপরাধ ও মাদকের লক্ষণ বিষয়ক বিশেষ সেশন পরিচালনা।
-
বিতর্ক ও প্রদর্শনী: ‘সামাজিক ব্যাধি ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক রচনা, বিতর্ক ও পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজন।
-
পেশাদার কাউন্সিলিং: বিশেষজ্ঞ মনস্তাত্ত্বিক কাউন্সিলর দ্বারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আসক্তি বিষয়ক পরামর্শ প্রদান।
| ক্রম | নাম / পদবি | কমিটিতে অবস্থান | দায়িত্ব |
|---|---|---|---|
| ০১ | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক/ চেয়ারম্যান | প্রধান সমন্বয়ক | ইউনিয়ন পর্যায়ের কার্যক্রমের সার্বিক নেতৃত্ব ও তদারকি। |
| ০২ | বিট অফিসার, ইউনিয়ন পরিষদ | সদস্য সচিব | দাপ্তরিক সমন্বয়, সভা আহ্বান ও নথিপত্র সংরক্ষণ। |
| ০৩ | ইউপি প্রশাসনিক কর্মকর্তা | সহযোগী সদস্য | দাপ্তরিক ও প্রশাসনিক কাজে সার্বিক সহযোগিতা। |
| ০৪ | সকল ওয়ার্ড মেম্বার (সাধারণ সদস্য) (০৯ জন) | সহযোগী সদস্য | স্ব-স্ব ওয়ার্ডের কার্যক্রম তদারকি ও রিপোর্ট প্রদান। |
| ০৫ | সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ (০৩ জন) | সহযোগী সদস্য | নারী সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে বিশেষ তদারকি। |
| ০৬ | মসজিদের খতিব (০২ জন) | সহযোগী সদস্য | মসজিদের খুতবায় নৈতিক ও সামাজিক প্রচারণা। |
| ০৭ | পুরোহিত (০১ জন) | সহযোগী সদস্য | ধর্মীয় সভার মাধ্যমে নৈতিক ও সামাজিক প্রচারণা। |
| ০৮ | কাজী প্রতিনিধি (০১ জন) | সহযোগী সদস্য | বাল্যবিবাহ ও বহুবিবাহ নিরোধে ভূমিকা পালন। |
| ০৯ | প্রধান শিক্ষক (০২ জন) | সহযোগী সদস্য | শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও অভিভাবক সচেতনতা। |
| ১০ | গণ্যমান্য ব্যক্তি (০৪ জন) | সহযোগী সদস্য | সামাজিক স্থিতিশীলতা ও বিরোধ নিরসনে পরামর্শ দান। |
| ১১ | নারী প্রতিনিধি (০১ জন) | সহযোগী সদস্য | নারী সুরক্ষা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে বিশেষ ভূমিকা। |
| ১২ | যুব প্রতিনিধি (০২ জন) | সহযোগী সদস্য | সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা। |
| ১৩ | ছাত্র প্রতিনিধি (০২ জন) | সহযোগী সদস্য | সামাজিক অপরাধের বিরুদ্ধে ছাত্রজাগরণ তৈরি। |
| ১৪ | দফাদার (০১ জন) | সহযোগী সদস্য | পাড়া ভিত্তিক নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা। |
সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি
সদস্য সংখ্যা: ৩১ জন
ইউনিয়ন ওয়ার্ড সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির কার্যাবলী:
-
সামাজিক অপরাধ তদারকি: ইউনিয়নের আওতাধীন সকল ওয়ার্ডের সামাজিক অপরাধের (মাদক, জুয়া) চিত্র নিয়মিত তদারকি করা এবং উপজেলা কমিটিকে মাসিক রিপোর্ট প্রদান করা।
-
বিবাহ মনিটরিং ও বাধা প্রদান: এলাকায় কোনো বাল্যবিবাহ বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া অবৈধ বহুবিবাহের আয়োজন চললে তাৎক্ষণিক বাঁধা প্রদান এবং প্রশাসনকে খবর দেওয়া।
-
যৌতুক বিরোধী সামাজিক বয়কট: কোনো পরিবার যৌতুক দাবি করলে বা যৌতুকের জন্য নির্যাতন করলে গ্রামবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেই পরিবারের বিরুদ্ধে সামাজিক বয়কট বা কঠোর অবস্থান গ্রহণ করা।
-
উঠান বৈঠক ও মায়েদের সচেতনতা: নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে মায়েদের সচেতন করা যাতে তারা সন্তানদের সঙ্গ এবং ডিজিটাল ডিভাইসের ব্যবহারের ওপর নজর রাখেন।
-
ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রচার: মসজিদের জুম্মার খুতবা বা বিশেষ সভায় মাদক, জুয়া ও যৌতুকের ধর্মীয় ও সামাজিক কুফল সম্পর্কে নিয়মিত আলোচনা নিশ্চিত করা। মন্দিরের পুরোহিতদের মাধ্যমে হিন্দুদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা।
-
কাউন্সিলিং ও পুনর্বাসন: মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছুক যুবকদের তালিকা করা এবং জেলা কমিটির মাধ্যমে তাদের কর্মসংস্থান বা প্রশিক্ষণের ব্যবস্থা করা।
-
গ্রাম্য পাঠাগার ও খেলাধুলা: “একটি গ্রাম, একটি লাইব্রেরি” স্লোগান বাস্তবায়নে পাঠাগার চালানো এবং অন্তত একটি গ্রাম্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা।
-
পরিবেশ রক্ষা: তিস্তা ও ধরলা নদীর পাড়ে এবং রাস্তার ধারে তালগাছ ও ফলদ বৃক্ষরোপণ ও সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা।
-
তৃণমূল অপরাধ পর্যবেক্ষণ: ওয়ার্ডের মাদক কেনাবেচার স্পট, জুয়ার আড্ডা বা অসামাজিক কার্যকলাপের স্থান চিহ্নিত করে ইউনিয়ন কমিটিকে গোপন রিপোর্ট প্রদান।
-
বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ: এলাকায় কোনো বাল্যবিবাহের আয়োজন চললে বা যৌতুকের জন্য কোনো নারী নির্যাতিত হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনকে জানানো।
-
মাদকাসক্তদের তালিকা ও কাউন্সিলিং: এলাকার মাদকাসক্ত যুবকদের চিহ্নিত করা এবং তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজনীয় কাউন্সিলিং ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া।
-
উঠান বৈঠক: পাড়ায় পাড়ায় নিয়মিত সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করা, বিশেষ করে অভিভাবকদের সন্তানদের সঠিক লালন-পালন ও স্মার্টফোন ব্যবহার সম্পর্কে সচেতন করা।
| ক্রম | নাম / পদবি | কমিটিতে অবস্থান | দায়িত্ব |
|---|---|---|---|
| ০১ | সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার/ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি | প্রধান সমন্বয়ক | ওয়ার্ড পর্যায়ের কার্যক্রমের প্রধান তদারকি ও নেতৃত্ব। |
| ০২ | শিক্ষক (প্রাইমারি, মাধ্যমিক ও কলেজ -০৩ জন) | সহযোগী সদস্য | নৈতিক শিক্ষা প্রদান করা ও ঝরে পড়া রোধে কাজ করা। |
| ০৩ | খতিব (০২ জন) | সহযোগী সদস্য | মসজিদের খুতবায় নৈতিক ও সামাজিক প্রচারণা। |
| ০৪ | পুরোহিত (০১ জন) | সহযোগী সদস্য | ধর্মীয় সভার মাধ্যমে নৈতিক ও সামাজিক প্রচারণা। |
| ০৫ | কাজী প্রতিনিধি (০১ জন) | সহযোগী সদস্য | বাল্যবিবাহ ও বহুবিবাহ নিরোধে ভূমিকা পালন। |
| ০৬ | খেলোয়াড় (০২ জন) | সহযোগী সদস্য | তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রেখে খেলাধুলা |
| ০৭ | সাংস্কৃতিক কর্মী (০২ জন) | সহযোগী সদস্য | সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও জনজাগরণ তৈরি। |
| ০৮ | স্বেচ্ছাসেবী (০৪ জন) | সহযোগী সদস্য | অপরাধ প্রবণ এলাকাগুলোতে সরাসরি নজরদারি ও তথ্য সংগ্রহ। |
| ০৯ | গণ্যমান্য ব্যক্তি (০৬ জন) | সহযোগী সদস্য | সামাজিক স্থিতিশীলতা ও বিরোধ নিরসনে পরামর্শ দান। |
| ১০ | গণ্যমান্য নারী (০২ জন) | সহযোগী সদস্য | নারী সুরক্ষা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে বিশেষ ভূমিকা। |
| ১১ | যুব প্রতিনিধি (০৩ জন) | সহযোগী সদস্য | সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা। |
| ১২ | ছাত্র প্রতিনিধি (০৩ জন) | সহযোগী সদস্য | সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা। |
| ১৩ | গ্রাম পুলিশ (০১ জন) | সহযোগী সদস্য | ওয়ার্ড ভিত্তিক নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা। |
আলোকিত ক্লাব
প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে
-
শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও সচেতনতা
-
মেধা অন্বেষণ ও বিতর্ক প্রতিযোগিতা
-
ক্রীড়া ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ