আমাদের সম্পর্কে

আলোকিত লালমনিরহাট একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক সামাজিক আন্দোলন।

আলোকিত লালমনিরহাট কী

আলোকিত লালমনিরহাট একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক ও মানবিক উন্নয়নমূলক আন্দোলন – যার লক্ষ্য শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও উন্নয়নের সমন্বয়ে একটি আলোকিত, বৈষম্যহীন ও টেকসই লালমনিরহাট গড়ে তোলা।

এটি কোনো প্রচলিত সংগঠন নয়; বরং লালমনিরহাটের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক সমস্যা মোকাবিলা ও ইতিবাচক পরিবর্তন তৈরির একটি সম্মিলিত উদ্যোগ। আন্দোলনটির মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধ, শিক্ষার প্রসার, যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করা।

আন্দোলনের সূত্রপাত

লালমনিরহাটের মাটি ও মানুষের কৃতি সন্তান জনাব আসাদুল হাবিব দুলু, মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্যের একটি দূরদর্শী ও সাহসী রূপকল্প থেকেই “আলোকিত লালমনিরহাট” আন্দোলনের সূচনা।

লালমনিরহাটের মানুষের কল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দলমত নির্বিশেষে জেলার মানুষকে একটি সম্মিলিত সামাজিক আন্দোলনে যুক্ত করা।

“জাগো বাহে – তিস্তা বাঁচাই” আন্দোলনের অগ্রপথিক হিসেবে তাঁর দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও দিকনির্দেশনার ধারাবাহিকতায় জন্ম নেয় এই নতুন উদ্যোগ।

আলোকিত লালমনিরহাট কোনো প্রচলিত সংগঠন হিসেবে নয় – বরং একটি জাগরণ ও সামাজিক পরিবর্তনের আন্দোলন হিসেবে লালমনিরহাটকে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে মুক্ত করে একটি শিক্ষিত, মানবিক, নৈতিক ও উন্নত জনপদে রূপান্তরের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।

আমাদের লক্ষ্য

আলোকিত লালমনিরহাটের মিশন হলো শিক্ষা, সচেতনতা, মানবিকতা ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, বৈষম্যহীন, নৈতিক ও টেকসই সমাজ গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, একটি জেলার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক অগ্রগতিতে সীমাবদ্ধ নয়। মানুষের শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, নিরাপত্তা, কর্মসংস্থান ও সুস্থ পরিবেশ নিশ্চিত করেই একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই আলোকিত লালমনিরহাট মানুষের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনের একটি সমন্বিত উদ্যোগ হিসেবে কাজ করবে।

1000163258

আমাদের মিশন

শিক্ষা থেকে সচেতনতা, সচেতনতা থেকে মানবিকতা, মানবিকতা থেকে উন্নয়ন – এই ধারাবাহিকতায় একটি আলোকিত লালমনিরহাট গড়ে তোলা।
এই চারটি মিশনকে বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি লালমনিরহাট গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ শিক্ষিত, সচেতন, নিরাপদ, নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজের এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

আমাদের চারটি মূল মিশন


আমাদের চারটি মিশন আছে

  • শিক্ষার উন্নয়ন ও মেধা অন্বেষণ

  • সামাজিক সচেতনতা ও অপরাধমুক্ত সমাজ

  • বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন

  • পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন

Scroll to Top